সুনামগঞ্জ , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা

শান্তিগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৯:০২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৯:০২:০৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলায় বোরো ফসলের সুরক্ষা নিশ্চিত করতে নির্মাণাধীন ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার দেখার হাওরে উথারিয়া ক্লোজারসহ বিভিন্ন পয়েন্টে চলমান বাঁধের কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি গুণগত মান বজায় রেখে বাঁধ নির্মাণ করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল বলেন, হাওরের মানুষের একমাত্র ফসল বোরো ধান। এই ফসল রক্ষা করা আমাদের প্রধান অগ্রাধিকার। বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। টেকসইভাবে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করতে তাগিদ দেওয়া হয়েছে। কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না। তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য শহীদনূর আহমেদ, সাংবাদিক তানভীর আহমেদ, নেওয়াজ আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা