সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন
মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার সকালে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জায়ফর ইকবাল চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আলমগীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া, ক্রীড়া সংগঠক রেজওয়ানুল হক রাজা, জিএম তাশহিজ, হোসেন আহমদ রাসেল, ব্যাডমিন্টন পরিচালক শামছুল হক, চৌধুরী শামছুল হক শিবলি প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, মেধাবী ও আগামীর প্রজন্ম গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা মানুষকে সুস্থ ও সবল রাখার পাশাপাশি নেতিবাচক পথ থেকে দূরে রাখে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। বক্তারা এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকলে সমাজে সচেতনতা বাড়বে এবং তরুণ প্রজন্ম ক্রীড়ামুখী হয়ে উঠবে। এর ফলে মাদকমুক্ত সমাজ গঠনের পথ আরও সুগম হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা