সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙনরোধে চলছে ব্লক বসানোর কাজ

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৯:৩২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৯:৩২:৩৭ পূর্বাহ্ন
জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙনরোধে চলছে ব্লক বসানোর কাজ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙনরোধে প্রকল্প দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন মন্ত্রনালয়। পাকা ব্লক বসিয়ে নদী ভাঙনরোধ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ১৯৬৮ ফুট ভাঙনরোধ হবে। গত বছর থেকে রাণীগঞ্জ বাজার এলাকায় নদীপাড়ে পাকা ব্লক নির্মাণ ও নদী ভাঙনরোধে নদীপাড়ে ব্লক বসানোর কাজ চলছে। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড। বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রবিবার সরেজমিনে দেখা যায়, বাগময়না গ্রাম এলাকায় নদীপাড়ে একদিকে ব্লক নির্মাণকাজ চলছে। অন্যদিকে নদীপাড়ে নিয়ে এসব ব্লক বসানোর কাজ হচ্ছে। শ্রমিকরা কাজে ব্যস্ত সময় পার করছেন। নদী ভাঙন প্রতিরোধে পাকা ব্লক বসানোর কাজ দেখে স্থানীয় জনমনে স্বস্তি বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য তেরা মিয়া বলেন, কুশিয়ারা নদী ভাঙনে অত্র অঞ্চলের অসংখ্য বাড়িঘর বিলীন হয়ে গেছে। অবশেষ নদী ভাঙনরোধে সরকার প্রকল্প দেয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাই জনপ্রত্যাশা পূরণে দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার লুৎফুর রহমান জানান, ব্লক নির্মাণকাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। বাকি কাজসহ নদী ভাঙনে ব্লক বসানোর কাজ চলছে। আমরা দ্রুত কাজ শেষ করতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স