সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী

২৫০ পিস শিসা বুলেটসহ আটক ১

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৯:২৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৯:২৬:৩৭ পূর্বাহ্ন
২৫০ পিস শিসা বুলেটসহ আটক ১
স্টাফ রিপোর্টার :: র‌্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর একটি বিশেষ অভিযানে শটগানে ব্যবহৃত বিপুল পরিমাণ প্রাণঘাতী শিসা বুলেটসহ একজনকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুজ জহুর সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাঈন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে সড়কপথে আগ্নেয়াস্ত্রে ব্যবহৃত বুলেট পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল আব্দুজ জহুর সেতু এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে। তল্লাশিকালে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে প্লাস্টিকে মোড়ানো একাধিক প্যাকেট জব্দ করা হয়। জব্দকৃত প্যাকেটগুলোতে আনুমানিক ২৫০ পিস শিসা বুলেট রয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাব কর্মকর্তারা। এ সময় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ