সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
এলপিজি গ্যাসের সংকটে অনেক পরিবারে রান্নাবান্না হচ্ছে না

ফিলিং স্টেশনে গ্যাস সংকট, জনমনে অসন্তোষ

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৯:২২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৯:২৪:১৭ পূর্বাহ্ন
ফিলিং স্টেশনে গ্যাস সংকট,  জনমনে অসন্তোষ
মোশাহজাহান মিয়া ::
জগন্নাথপুরে ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। এছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাসের সংকটে অনেক পরিবারে রান্নাবান্না হচ্ছে না। এতে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। শুধু তাই নয়, গ্যাস সংগ্রহ করতে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। হঠাৎ সড়ক দখল করে এসব যানবাহন দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক দখল করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শতাধিক অটোরিকশাকে। গ্যাস সংগ্রহ করতে জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রাম এলাকায় অবস্থিত নলজুর এলপিজি ফিলিং স্টেশন ও পাশে থাকা প্রধান সড়ক দখলে নেয় অটোরিকশার চালকেরা। এ সময় গ্যাস সংগ্রহ করতে আসা সিতাব আলীসহ অটোরিকশা চালকদের মধ্যে অনেকে বলেন, গ্যাসের জন্য আমাদের সিলেট ও সুনামগঞ্জ শহরে যেতে হয়। এতে আমাদের নানা ভোগান্তির শিকার হতে হয়। জগন্নাথপুরে এক এক করে দুইটি এলপিজি ফিলিং স্টেশন হওয়ায় কিছুটা হলেও দুর্ভোগ কমেছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইদানিং গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। ফলে জগন্নাথপুরে অন্য ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তাই বাধ্য হয়ে এ স্টেশন আসা। এখানে গ্যাস পাওয়ায় আমরা দিনভর লাইনে থেকে গ্যাস সংগ্রহ করছি। তবে সড়কে যানজট নিরসনে আমরা নিজে থেকে দায়িত্ব পালন করছি। এছাড়া ১২ কেজির এলপিজি সিলিন্ডার গ্যাসের সংকটে অনেক পরিবারে রান্নাবান্না হচ্ছে না। যারা বাসা নিয়ে আছেন তাদের সমস্যা সব থেকে বেশি। বাড়িঘরে মানুষ লাকড়ি দিয়ে রান্নার কাজ সারছেন। নাম প্রকাশ না করে কয়েকজন ভোক্তা ক্ষোভ প্রকাশ করে জানান, এমনি কোথাও গ্যাস পাওয়া যায় না। বাড়তি টাকা দিলে অনেক সময় পাওয়া যায়। আগে ১২ কেজি গ্যাস বোতালের দাম ছিল ১৩ থেকে ১৪শ টাকা। বর্তমানে ১৮শ থেকে ২ হাজার টাকা গুনতে হয়। তাও সব সময় পাওয়া যায় না। এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ জানান, শুধু ফিলিং স্টেশন নয়, জগন্নাথপুরের সর্বত্র গ্যাস সংকট বিরাজ করছে। তিনি নিজেই গ্যাস সংকটে ভুগছেন বলে জানান। এটি জাতীয় সমস্যা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু