সুনামগঞ্জ , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা
শান্তিগঞ্জের জামখলা হাওর

গুরুত্বপূর্ণ ক্লোজারে কাজ শুরু হয়নি

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:২৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:২৪:২৯ পূর্বাহ্ন
গুরুত্বপূর্ণ ক্লোজারে কাজ শুরু হয়নি
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে শঙ্কা বাড়ছে। গুরুত্বপূর্ণ ক্লোজারে কাজ শুরু না হওয়ায় অরক্ষিত রয়েছে জামখলা হাওর। উপজেলার কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যােেগ ২০২৫-২৬ অর্থবছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত/সংস্কার/স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ স¤পন্ন করার সময়সীমা থাকলেও নির্ধারিত সময়ের ৪০ দিন পর আজো বাঁধের কাজের কোন অগ্রগতি খুঁজে পাওয়া যায়নি। শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার জামখলা হাওরের সবকয়টি পিআইসি সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, হাওরের গুরুত্বপূর্ণ ক্লোজার সল্লার দাইড়, ফটইখাড়া, শামবাড়ী ও মাছুখালী এখনো অরক্ষিত অবস্থায় পড়ে আছে। ক্লোজারগুলোতে এখনো বিন্দুমাত্র কাজ শুরু হয়নি। এমনকি কবে কাজ শুরু হবে এ ধরনের ধারণাও পাওয়া যায়নি। পরিদর্শনকৃত পিআইসিগুলো হলো ‎জামখলা হাওরের ২০, ২১, ২২, ৪৯, ৫০ ও ৫১। এই পিআইসিগুলোর আওতাভুক্ত কোন ক্লোজারের কাজ দৃশ্যমান হয়নি। জামখলা হাওরের ২১ নং পিআইসির স¤পাদক হাবিবুর রহমান বলেন, আগামীকাল (আজ রবিবার) থেকে আমাদের ২১নং পিআইসির কাজ শুরু হবে। ৫০নং পিআইসি সভাপতি মকুল মিয়া বলেন, আজ থেকে কাজ শুরু করেছি। এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও পাউবো’র উপ সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মোহন বলেন, উপজেলায় ৬৭টি প্রকল্প রয়েছে। সবগুলোতে কাজ শুরু হয়েছে। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, আমি গতকাল (শুক্রবার) এই ক্লোজারগুলোর কাজ পরিদর্শন করেছি এবং কাজ শুরুর নির্দেশনা দিয়ে এসেছি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী ও জেলা কমিটির সদস্য সচিব মো. ইমদাদুল হক বলেন, শান্তিগঞ্জ উপজেলার কাবিটা স্কীম প্রণয়ন নীতিমালার আওতাধীন ৬৭টি পিআইসির কাজ চলমান রয়েছে। জামখলা হাওরে স্থায়ী বাঁধ প্রকল্পের কাজও চলমান রয়েছে। স্থায়ী বাঁধ প্রকল্পের কাজটি ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করতে পারব। সেটি জনগণের উপকারে আসবে। এছাড়া ৬৭টি প্রকল্পের কাজ নির্বাচনের পূর্বে ৭২-৮০ শতাংশ সম্পন্ন করা সম্ভব হবে। বাকি কাজ নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে পারব। খাই হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে স্থায়ী বাঁধ প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা