সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

অপপ্রচারের জবাব দিতে হবে : এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:১৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:১৬:০৮ পূর্বাহ্ন
অপপ্রচারের জবাব দিতে হবে : এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল
স্টাফ রিপোর্টার :: “বেহেশতের টিকিট বিক্রি” নামে যারা মানুষের সাথে প্রতারণা করছে, তাদের উপযুক্ত জবাব দিতে জমিয়তে উলামায়ে ইসলাম-এর সকল নেতা-কর্মীকে মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম সমর্থিত সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল। শনিবার দুপুরে সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি মাদ্রাসা মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম-এর সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে কামরুল বলেন, আপনারা যতই সুন্দর করে মিথ্যার ফুলঝুরি ছড়ান না কেন, মিথ্যা কখনো সত্য হয়ে যায় না। কোনো দল বা প্রতীকে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে - এমন কথা ইসলামের কোথাও নেই। অথচ একটি দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা প্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, আগে হয়তো এই মিথ্যাচারগুলো কেবল হাই লেভেলের কিছু মানুষ জানতো, এখন সাধারণ মানুষও বুঝে গেছে - সবই বানোয়াট ও ভিত্তিহীন কথা। কামরুল বলেন, আমি কোথাও শুনিনি, দেখিনি বা ইসলামের কোনো কিতাবে পড়িনি - যে কোনো দল বা প্রতীকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। এসব অপপ্রচার বন্ধ করতে এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম-এর নেতৃবৃন্দকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়ে আপনারা সংগঠিতভাবে কাজ করবেন। আমাদের লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, মা-বোনসহ সকল ভোটারের কাছে। কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন। তিনি আরও বলেন, আপনারা আমাকে এমপি নির্বাচিত করলে আমি আপনাদের সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করবো। মতবিনিময় সভায় তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও জমিয়তে উলামায়ে ইসলাম-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর