সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সুনামগঞ্জ-৫ আসনে এনসিপি’র গণভোট অ্যাম্বাসেডর আতাউর রহমান স্বপন

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:১৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:১৫:১৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৫ আসনে এনসিপি’র গণভোট অ্যাম্বাসেডর আতাউর রহমান স্বপন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলার সাবেক যুগ্ম সমন্বয়ক আতাউর রহমান স্বপনের নাম ঘোষণা করা হয়েছে। দলটির পক্ষ থেকে তাকে আসন্ন নির্বাচনের জন্য ‘গণভোটের অ্যাম্বাসেডর’ হিসেবে মনোনীত করা হয়েছে। ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের লক্ষে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে শনিবার (২৪ জানুয়ারি) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন’র অনুমোদনক্রমে ২৩৭ টি আসনে এনসিপির গণভোটের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় সুনামগঞ্জ-৫ আসনে এনসিপির মনোনীত প্রার্থী হলেন আতাউর রহমান। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই গ্রামের বাসিন্দা। আতাউর রহমান স্বপন বলেন, ছাতক ও দোয়ারাবাজারের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে আমি কাজ করে যেতে চাই। এনসিপির পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, জনগণের সমর্থন নিয়ে আমি তার প্রতিফলন ঘটাতে চাই। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করে ছাত্র জনতার আকাক্সক্ষার বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স