সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

ছাতক-দোয়ারাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে : আব্দুস সালাম মাদানী

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:১৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:১৩:৩১ পূর্বাহ্ন
ছাতক-দোয়ারাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে : আব্দুস সালাম মাদানী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে কাজ করছি। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত প্রচার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, অবহেলিত ছাতক ও দোয়ারাবাজারের উন্নয়নে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। যদি জনগণ আমাদের সুযোগ দেয়, তবে এই দুই উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে আমরা অগ্রাধিকার দেব। তিনি আরও যোগ করেন, জনগণের আমানত রক্ষা করাই জামায়াতে ইসলামীর মূল অঙ্গীকার। দাঁড়িপাল্লাকে ন্যায়বিচার ও সমতার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, ছাতক-দোয়ারার জনগণ পুরাতন আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আজ ঐক্যবদ্ধ। এলাকায় দাঁড়ি-পাল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার আকাক্সক্ষারই বহিঃপ্রকাশ। এসময় তিনি শোষণমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দেন। দোয়ারাবাজার উপজেলা হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, থানা ও ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে জনসভার মধ্য দিয়ে শেষ হয়। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর হারুন অর রশীদ, উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি