সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি

জগন্নাথপুরে এমপি প্রার্থী তালহা আলমের গণসংযোগ

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:০৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:০৫:৪৯ পূর্বাহ্ন
জগন্নাথপুরে এমপি প্রার্থী তালহা আলমের গণসংযোগ
জগন্নাথপুর প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির মনোনীত এমপি প্রার্থী সৈয়দ তালহা আলম নির্বাচনী এলাকার মাঠে-ময়দানে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি জনসমর্থন আদায়ে ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামে, বাড়ি থেকে বাড়ি। নারী-পুরুষ নির্বিশেষে সবার কাছে তিনি ভোট ও দোয়া প্রার্থনা করছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার, মিলিক, শুকলাম্বরপুর, কলম্বরপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন এমপি প্রার্থী সৈয়দ তালহা আলম। গণসংযোগকালে তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও আন্তরিক সাড়াই তাকে রাজনীতিতে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিচ্ছে। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান বলেও জানান। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক আলী আসগর ইমন, আলী আহমদ, বাবুল দাস, মাওলানা এরশাদ হাবিব, ইউপি সদস্য খুরশেদ আলম, শাহ ফুজায়েল আহমদসহ উপজেলা ও স্থানীয় এবি পার্টির নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, এমপি প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল প্রতীকের সমর্থনে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের উলুকান্দি ও খালিশাপাড়া গ্রামে এবি পার্টির মহিলা বিভাগের নেতৃবৃন্দ পৃথকভাবে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স