সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ফ্যামিলি কার্ডে মিলবে সব সরকারি সুবিধা : তারেক রহমান

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন
ফ্যামিলি কার্ডে মিলবে সব সরকারি সুবিধা : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের বিভিন্ন সুবিধা সংগঠিতভাবে এক জায়গায় আনা হবে। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, সরকারের অনেক প্রজেক্ট চালু আছে। কিন্তু সংগঠিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো আমরা এক জায়গায় আনতে চাই। তিনি দ্রব্যমূল্য নিয়ে বলেন, জনসংখ্যা বাড়ার সঙ্গে উৎপাদন বাড়াতে হবে। তৈরিকারক ও ক্রেতার মাঝে অনেকে কাজ করেন, যা স্বাভাবিক। তবে অনৈতিকভাবে লাভ করাকে ঠেকাতে হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে দ্রব্যমূল্য বাড়ে। কৃষককে প্রণোদনার পাশাপাশি এসব বিষয় খেয়াল রাখতে হবে। তারেক বলেন, যেকোনো পরিকল্পনায় সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক করা গেলে অন্য বিষয়গুলো ঠিক হয়ে যাবে। মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, শুধু অবকাঠামো নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিশুদের সঠিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। পড়াশোনাকে আনন্দময় করতে হবে, যাতে শিশুরা আগ্রহ পায়। শিক্ষা ব্যবস্থায় শুধু একাডেমিক নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতি অন্তর্ভুক্ত হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়ে আলাদা টিম করে কাজ করা হবে। ট্রাফিক ব্যবস্থা নিয়ে তারেক বলেন, ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলবো। শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা সেখানে থাকবে। মেট্রোরেলের পাশাপাশি মনোরেল সুবিধাজনক হতে পারে, যা ঢাকার সব জায়গায় সংযোগ দিতে পারে। প্রবাসী প্রসঙ্গে তিনি বলেন, অদক্ষ অবস্থায় তরুণরা বিদেশ যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে। প্রবাসীরা সঠিক চ্যানেলে রেমিটেন্স পাঠালে তাদের জন্য প্রণোদনা রাখা যেতে পারে। সভায় এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, মাকে মিস করছি। কিন্তু রাত পাঁচটার সময়ও যখন দেখি মানুষ দাঁড়িয়ে আছে, তখন আর ক্লান্তি থাকে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪