সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

মুক্তিযুদ্ধবিরোধীদের নতুন করে দেখার কিছু নেই : কলিম উদ্দিন মিলন

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৯:০৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৯:০৯:৩৯ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধবিরোধীদের নতুন করে দেখার কিছু নেই : কলিম উদ্দিন মিলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমি এমপি হতে চাই না, আমি আপনাদের কামলা হিসেবে কাজ করতে চাই। ধানের শীষকে বিজয়ী করুন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ধানের শীষ বিজয়ী হলে ছাতক-বাঁশতলা সড়ককে চার লেনের আধুনিক সড়কে উন্নীত করা হবে এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাঁশতলাকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে। পাশাপাশি ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি বলেন, যারা আজ ইসলামের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের আমরা একাত্তরেই চিনেছি। মহান মুক্তিযুদ্ধের সময় তারা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল। আজও তারা গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু। তাদের নতুন করে দেখার কিছু নেই। তাদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়, গণতন্ত্রের বিজয়। ধানের শীষকে বিজয়ী করুন - আগামীর বাংলাদেশের হাল ধরবেন দেশনায়ক তারেক রহমান। বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমীর হোসেন মেম্বার-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম আহমদ রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এদিকে একইদিন সন্ধ্যায় কলিম উদ্দিন আহমেদ মিলন দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজারে অপর এক নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ভোটের লড়াই। তিনি সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি