সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জনগণ কী চায় নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোঝা অসম্ভব : তারেক রহমান

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৯:০৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৯:০৫:০৯ পূর্বাহ্ন
জনগণ কী চায় নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোঝা অসম্ভব : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার অপরিহার্য। তিনি বলেন, “জনগণ কী চায় তা একজন নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কারও পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। গত ১৫-১৬ বছর মানুষের ভোটাধিকার ছিল না, হয়েছে কেবল ‘ডামি’ নির্বাচন। এবার সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার।” শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তারেক রহমান প্রথাগত ভাষণের বাইরে গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি কয়েকজন নারী ভোটারকে মঞ্চে ডেকে নিয়ে এলাকার রাস্তাঘাট, অবকাঠামো এবং প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে তাদের মতামত শোনেন। এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি বলেন, “আমি এই এলাকায় বড় হয়েছি। আপনাদের সমস্যাগুলো সরাসরি জানতেই এই আয়োজন। আমরা সরকার গঠন করতে পারলে গৃহহীনদের পুনর্বাসনে কাজ করবো।” তিনি এলাকার সন্তান হিসেবে ঢাকা-১৭ আসনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, “ধানের শীষে যতবার নির্বাচিত হয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে। তাই এবার সারা দেশের ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।” তারেক রহমান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, নির্বাচিত হতে পারলে পরিকল্পিতভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিশেষ করে দেশের ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “অন্যান্য পেশার মতো বাংলাদেশেও পেশাদার খেলোয়াড় তৈরির জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে।” বিকাল ৩টায় জনসভা শুরুর কথা থাকলেও দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই মাঠ উপচে ভিড় পাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের প্রবল উৎসাহের মধ্যে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়। জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. জুবাইদা রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। সবশেষে তারেক রহমান এলাকার সন্তান হিসেবে ঢাকা-১৭ আসনে তাকে ও সারাদেশে ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ