সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

বিএনপির লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৭:৫৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৭:৫৩:৫৪ পূর্বাহ্ন
বিএনপির লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে বিএনপির আজকের লড়াই। বৃহ¯পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আজ একটি দল কুৎসা রটাচ্ছে। তারা মানুষের ভোট পাবে না। তারা স্বাধীনতাবিরোধী। আজকের লড়াই তাদের বিরুদ্ধে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সব সময় যে কথাটা বলি- আমরা উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা পেছনে ফিরে তাকাই না, আমরা সামনের দিকে যাই। আজ একটা দল- রাজনৈতিক দল, বিভিন্নভাবে কুৎসা রটনা করছে, বিভিন্নভাবে মিথ্যা কথা বলছে। আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রটনা করছে। এই দলটাকে আপনারা চেনেন? কোন দল? এই দলটা কি ভোট পাবে? বাংলাদেশে এদের জায়গা আছে, বন্ধুগণ? তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেনি। আজ নতুন করে এরা বলতে শুরু করেছে, এরা নাকি বাংলাদেশকে তৈরি করবে নতুন করে। আমাদের সাবধান থাকতে হবে। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর এ দেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, মিথ্যা মামলা খেয়েছে, গুম হয়েছে। কিন্তু কখনো মাথানত করেনি। আপনাদের এই মাঠে অনেকবার অনেকবার, আমাদের গণতন্ত্রের মা, আমাদের সকলের মা, যিনি সারাটা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, সেই মহীয়সী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকবার এখানে এসেছিলেন। আজ বারবার সেই কথা মনে পড়ছে। তিনি বলেন, এই সিলেট হচ্ছে সেই সিলেট, যেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর জন্ম হয়েছে। এই সিলেট হচ্ছে সেই সিলেট, যেখানে আপনাদের উন্নয়নের নেতা সাইফুর রহমানের জন্ম হয়েছে। এই সিলেট হচ্ছে সেই সিলেট, যে অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছিলেন সেই এম ইলিয়াস আলীর সিলেট। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তার মূল দর্শনটাও ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। তার দর্শন ছিল উন্নয়ন। ওই পতাকাটা তিনি ধরেছিলেন, পরে ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে সেই পতাকা আমার নেতা তারেক রহমানের হাতে। আজ এই পতাকা নিয়ে তারেক রহমান এই সিলেট থেকে শুরু করেছেন তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামীদিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। এই যাত্রা হচ্ছে তারেক রহমানের চিন্তার মধ্য দিয়ে, পরিকল্পনার মধ্যে দিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমৃদ্ধির বাংলাদেশ গড়ার যাত্রা। এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির নির্বাচনী জনসভা। স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্যের পর দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভার মঞ্চে পা রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা। এসময় স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ