সুনামগঞ্জ , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ , ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী! তাহিরপুরে ফসলরক্ষা বাঁধের কাজ অর্থ সংকটে ৭০ পিআইসি’র কাজ বন্ধ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন : কামরুজ্জামান কামরুল হাওরের উপযোগী নতুন জাতের ধান চাষের জন্য অবমুক্ত তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপি’র বিএনপি’র ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ প্রধান ৯ প্রতিশ্রুতি হারানো আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি পুলিশ-ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, আহত অর্ধশত জগন্নাথপুরে টাকার অভাবে থমকে গেছে বাঁধের কাজ জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন : কলিম উদ্দিন আহমদ মিলন ভোটার-ব্যালট বাক্স রক্ষায় যেকোনও অ্যাকশনে যেতে প্রস্তুত সশস্ত্রবাহিনী ক্ষমতার নয়, জনতার এমপি হতে চাই : বিএনপি প্রার্থী নূরুল ইসলাম স্বাধীনতাবিরোধীদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে : মিফতাহ সিদ্দিকী জামালগঞ্জে জামায়াত প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ জামায়াত-স্বতন্ত্রে বিপাকে বিএনপি, তিনটিতে দ্বিমুখী, দুটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ১২ তারিখের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশবিরোধীদের লড়াই : তারেক রহমান ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো : জামায়াত আমির ফসলি জমির মাটি কেটে বাঁধ নির্মাণ

জামায়াত আমির ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বীর সেনাপতি : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৭:৪৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৭:৪৪:১৮ পূর্বাহ্ন
জামায়াত আমির ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বীর সেনাপতি : নাহিদ ইসলাম
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বীর সেনাপতি’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুরে ঢাকা-১৫ আসনের নির্বাচনী প্রচারণার জনসমাবেশে বক্তৃতার সময় তিনি এ আখ্যা দেন। নাহিদ ইসলাম বলেন, ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির। তবে এটুকু পরিচয় উনার জন্য বর্তমান বাংলাদেশের যথেষ্ট নয়। তিনি দশ দলীয় নির্বাচনে ঐক্যের প্রধান কা-রি ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বীর সেনাপতি। তিনি বলেন, জামায়াতের আমির এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, কারাবরণ করেছেন, মজলুম জননেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এনসিপির আহ্বায়ক বলেন, আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হলো। সারা বাংলাদেশে ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের যারা প্রার্থী রয়েছে তাদের পক্ষে যেই জনজোয়ার নেমে এসেছে। ১২ ফেব্রুয়ারি সেটার ফল বাংলাদেশের জনগণ দেখতে পাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!

মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!