সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

জনগণ ধানের শীষেই ভরসা রাখবে : কলিম উদ্দিন মিলন

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৭:৩৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৭:৩৪:২৪ পূর্বাহ্ন
জনগণ ধানের শীষেই ভরসা রাখবে : কলিম উদ্দিন মিলন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ বলেছেন, জনগণের অনেক আকাক্সক্ষা আগামীর নির্বাচন নিয়ে। আমরা আশাবাদী এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ ধানের শীষেই ভরসা রাখবেন। জনাব তারেক রহমান সাহেবের উপর তারা ভরসা রাখবেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত বিএনপি’র নির্বাচনী সভায় বক্তব্য দানকালে তিনি এই কথাগুলো বলেন। কলিম উদ্দিন মিলন বলেন, সুনামগঞ্জ জেলার পাঁচটি আসন ছাতক-দোয়ারাবাজারসহ মহান আল্লাহতালার অশেষ রহমতে জনগণের ভোটে, জনগণের দোয়ায় প্রতিটি আসনে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে। ছাতক দোয়ারাবাজারের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আশাবাদী জনগণকে সাথে নিয়ে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, সমর্থন পাচ্ছি। আমরা ইনশাআল্লাহ সুনামগঞ্জ ৫ আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবো। আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে ১২ ফেব্রুয়ারি বিজয় অর্জন করতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স