সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী

সিলেটে বালুর ট্রাকে মিলল ২ কোটি টাকার ভারতীয় কাপড়

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:২৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:২৯:১২ পূর্বাহ্ন
সিলেটে বালুর ট্রাকে মিলল ২ কোটি টাকার ভারতীয় কাপড়
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে বালুর ট্রাকে মিললো শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়ন সিলেটের জকিগঞ্জ সুরাইঘাট বিওপির জওয়ানরা কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালায়। ওই সময় বালুভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ধুতি ও থান কাপড় জব্দ করে বিজিবি। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ট্রাকটি তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং বিবিধ মালামাল উদ্ধার করা হয়। জব্দ হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। জব্দ হওয়া মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কাজ চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ