সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবার বিএনপি জয়লাভ করেছে : কয়ছর আহমেদ

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৭:৩০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৭:৩৫:৩০ পূর্বাহ্ন
যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবার বিএনপি জয়লাভ করেছে : কয়ছর আহমেদ
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশে যতবার অবাধ-সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবার বিএনপি জয়লাভ করেছে। এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বিএনপি জয়ী হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ। বৃহ¯পতিবার দুপুরে সিলেটে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্যদানকালে এই মন্তব্য করেন তিনি। এসময় কয়ছর এম আহমেদ বলেন, আগামী জাতীয় নির্বাচন দীর্ঘদিনের প্রত্যাশিত নির্বাচন। আমার আশা করি ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। এই নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সিলেট থেকে নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রত্যেকটি নির্বাচন শুরু করতে সিলেটের শাহজালাল, শাহপরানের মাজার জিয়ারত করে। সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া একইভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানও সিলেট থেকে যাত্রা শুরু করেছেন। আগামী নির্বাচনে সিলেটের ১৯ আসনে স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে জয়লাভ করতে সকলকে উদাত্ত আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স