সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান

কেন সিলেট থেকেই বিএনপি শুরু করে নির্বাচনী প্রচারণা?

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৭:১৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৭:১৯:৪০ পূর্বাহ্ন
কেন সিলেট থেকেই বিএনপি শুরু করে নির্বাচনী প্রচারণা?
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের জাতীয় রাজনীতিতে একটি দৃশ্য প্রায় নিয়মিত। নির্বাচন সামনে এলেই বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে। বিএনপি হোক বা আওয়ামী লীগ, অতীতে প্রায় সব জাতীয় নির্বাচনের আগে সিলেট আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। প্রশ্ন হলো, কেন নির্বাচনী যাত্রা বারবার সিলেট থেকেই শুরু করে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এর পেছনে একাধিক ঐতিহাসিক, ধর্মীয় ও কৌশলগত কারণ কাজ করছে। প্রথম কারণ হিসেবে উঠে আসে ঐতিহ্য ও রাজনৈতিক রেওয়াজ। স্বাধীনতার পর থেকে জাতীয় রাজনীতির বড় বড় অধ্যায়গুলোর সূচনা হয়েছে সিলেটকে কেন্দ্র করে। বিএনপির প্রতিষ্ঠাতা ও নেতারা বহু বছর ধরে নির্বাচনের প্রচার শুরু করতেন সিলেট থেকে। ১৯৭০ ও ৮০-এর দশকে এ অঞ্চলে তাদের প্রথম রাজনৈতিক কার্যক্রম ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার সময় থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করার ক্ষেত্রে সিলেটকে অগ্রাধিকার দিয়েছেন। পরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে সব নির্বাচনে সিলেটকে সূচনাস্থল হিসেবে বেছে নিয়েছেন। এই ঐতিহ্যের কারণে দলের পরবর্তী নেতৃত্ব সেই ধারাই অনুসরণ করেছে। এই রেওয়াজ এখন দলীয় সংস্কৃতির অংশ হয়ে গেছে। দ্বিতীয় বড় কারণ হলো ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব। সিলেটকে দেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয়। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে এই অঞ্চলের ধর্মীয় আবেগ রাজনীতিতেও প্রভাব ফেলে। অনেক রাজনৈতিক নেতা মনে করেন, প্রচারণার শুরুতে এখানে মাজার জিয়ারত করলে তা শুভ সূচনা হিসেবে বিবেচিত হয় এবং জনমনে ইতিবাচক বার্তা যায়। তৃতীয় কারণ হলো রাজনৈতিক প্রতীকী মূল্য। সিলেট থেকে প্রচারণা শুরু করার অর্থ হচ্ছে জাতীয়ভাবে একটি বার্তা দেওয়া- দল মাঠে নেমেছে, লড়াই শুরু হয়ে গেছে। গণমাধ্যমের দৃষ্টিও সহজে সিলেটের কর্মসূচির দিকে যায়। ফলে প্রচারণার প্রথম দিনেই দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা সম্ভব হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রবাসী ভোট। সিলেট অঞ্চলের বড় একটি জনগোষ্ঠী যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করেন। তারা সরাসরি ভোট না দিলেও অর্থনৈতিক সহায়তা, রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক যোগাযোগের কারণে দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ। সিলেট থেকে শুরু করলে সেই বার্তাটি প্রবাসীদের কাছেও পৌঁছে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেটকে বেছে নেওয়ার পেছনে আবেগ ও কৌশলের মিশ্রণ রয়েছে। এটি শুধু একটি শহর নয়, বরং একটি প্রতীক। সেই প্রতীক ব্যবহার করেই দলগুলো জাতীয় নির্বাচনের লড়াই শুরু করতে চায়। সব মিলিয়ে বলা যায়, ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক বার্তা এবং কৌশলগত সুবিধা এই চার কারণেই বারবার সিলেট থেকেই শুরু হয় বাংলাদেশের জাতীয় নির্বাচনী প্রচারণা। এই রেওয়াজ ও ঐতিহ্যকে লালন করেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে প্রচারণা শুরু করেছেন বলে মনে করেন বিশ্লেষকরা। দীর্ঘ ২১ বছর পর বুধবার (২১ জানুয়ারি) পুণ্যভূমি সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত সাড়ে ৮টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। বৃহ¯পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৪ সালে বিএনপির বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে গিয়েছিলেন তারেক রহমান। এদিকে দলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম সিলেট সফরে এলেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সমাবেশেও প্রথমবারের মতো বক্তব্য রেখেছেন তিনি। দলের চেয়ারম্যান হিসেবে প্রথমবার সিলেটে গিয়ে মাজার জিয়ারতও করলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী