সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট

বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:৩৯:৫৭ পূর্বাহ্ন
বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামে মঙ্গলবার রাতে যৌথভাবে অভিযান চালিয়ে সালমান মিয়া (২৬) ও মো. রুস্তম আলী (৩৫) নামের দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ। মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম জানান, উপজেলার বাঙালভিটা সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলা ও চোরাচালানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০জনকে আসামি করে গত বছরের ৩০ সেপ্টেম্বর মধ্যনগর থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তেপ্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার ব্যশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা সালমান মিয়া ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের বাসিন্দা মো. রুস্তম আলীকে মঙ্গলবার রাত ৮টার দিকে যৌথভাবে অভিযান চালিয়ে নিজ নিজ বসতঘরের ভেতর থেকে এই দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ