সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

হরিনাপাটি গ্রামে তাফসিরুল কুরআন মাহফিল ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:৩৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:৩৭:৫৭ পূর্বাহ্ন
হরিনাপাটি গ্রামে তাফসিরুল কুরআন মাহফিল ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিনাপাটি গ্রামে প্রতিষ্ঠিত ইসলাহুল মুসলিমীন সমাজ কল্যাণ পরিষদের ১৩ বছর পূর্তি উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিল ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি বাদ আসর থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত এ মাহফিল ও গজল সন্ধ্যা হরিনাপাটি গ্রামের বড় মসজিদ সংলগ্ন পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়। মাহফিলে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই, পরিষদের উপদেষ্টা বোরহান উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল খালিক ও মো. আখল মিয়া। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি মাহমুদুল হাসান গুনবি হাফিজ, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা সাইদুজ্জামান আল হায়দার, লন্ডনপ্রবাসী মাওলানা আওলাদ হুসাইন জগদলী, মাওলানা আসআদআল মামুন ঢাকা, হাফেজ মাওলানা ওমর ফারুক ও মাওলানা জহুরুল হক। মাহফিলটি যৌথভাবে পরিচালনা করেন ক্বারী আবু সাঈদ আব্দুল্লাহ ও সাইফুর রহমান সাইফ। পরিষদের সভাপতি মাওলানা হুসাইন আহমদ মাহবুব ও সহ-সভাপতি মাওলানা দিদার হুসাইন নাঈম এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক জুনাইদ জানান, সবশেষে ইসলামী গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে ইসলামি নাশিদ পরিবেশনায় ছিলেন ফয়েজ আহমদ শাহরুখ, উর্দু নাশিদ শিল্পী সায়নান সায়েম, আকরাম বিন বাহার, সাব্বির আহমদ নোমান প্রমুখ। এসময় এলাকার ওয়াজ ও গজলপ্রিয় শত শত লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স