সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়ালো

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:২৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:২৮:৩০ পূর্বাহ্ন
স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়ালো
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের স্বর্ণ বাজারে একদিনের ব্যবধানে বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষিত দরে যেখানে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ৪৪ হাজার টাকা, সেখানে নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। ফলে দেশের বাজারে আবারও স্বর্ণের দামে নতুন রেকর্ড তৈরি হলো। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়। ঘোষিত দাম আজ বৃহ¯পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে। প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) হিসেবে বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম প্রতি গ্রাম ২১ হাজার ৬৪৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২০ হাজার ৬৬০ টাকা; ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৭ হাজার ৭১০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৪ হাজার ৫৪৫ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক বাজারে পিওর গোল্ডের দাম আরও বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সরবরাহ সংকট এবং ডলারের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক স্বর্ণের দাম বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব সরাসরি বাংলাদেশের বাজারে পড়ছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে- ২২ ক্যারেট প্রতি গ্রাম রুপার দাম ৫৯০ টাকা; ২১ ক্যারেট প্রতি গ্রাম ৫৬০ টাকা; ১৮ ক্যারেট প্রতি গ্রাম ৪৮০ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি গ্রামের দাম ৩৬০ টাকা। বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। ফলে গহনা কেনার ক্ষেত্রে ভোক্তাদের প্রকৃত ব্যয় আরও বেড়ে যাবে। একটানা মূল্যবৃদ্ধির কারণে স্বর্ণালংকারে চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি