সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

বাঁধ নির্মাণকাজে কঠোর নজরদারির নির্দেশ দিলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:২১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:২১:৩৮ পূর্বাহ্ন
বাঁধ নির্মাণকাজে কঠোর নজরদারির নির্দেশ দিলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: কাবিটা নীতিমালার আলোকে সুনামগঞ্জ জেলার হাওরের ডুবন্ত বাঁধে বাস্তবায়নাধীন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি, বরাদ্দ ও স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এবং নির্বাহী প্রকৌশলী-২ মোহাম্মদ ইমদাদুল হক। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জে ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সাংবাদিক হিমাদ্রী শেখর ভদ্র, জসিম উদ্দিন, মাসুম হেলাল, সাইদুর রহমান আসাদ, শহীদ নুর আহমদ, মিজানুর রহমান, সোহানুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বাঁধ নির্মাণ সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যাতে সাংবাদিকরা সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাঁধ নির্মাণে কোথাও কোনো অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে জানাবেন, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, সাংবাদিকরা চাইলে বাঁধ পরিদর্শনে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। পরিদর্শনের সময় যদি দেখা যায় কোথাও বরাদ্দ বেশি বা কম হয়েছে, তাহলে তা তদন্ত করে সমন্বয় করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, অনেক ক্ষেত্রে ক্লোজারের কাজ আগে সম্পন্ন করতে হয়, এরপর মূল বাঁধ নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়। কিছু বাঁধে ক্লোজার না হলে যানবাহন চলাচল ও নির্মাণকাজ ব্যাহত হয়। তিনি জানান, অনেক পিআইসির সদস্য এখনও জানেন না যে বরাদ্দকৃত অর্থ থেকে ভ্যাট ও ট্যাক্স কর্তন করতে হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাঁধ নির্মাণ কাজে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি। সভায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর