সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
ফসলরক্ষা বাঁধ

জগন্নাথপুরে অনেক প্রকল্পে এখনও কাজ শুরু হয়নি

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:১৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:১৪:২১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে অনেক প্রকল্পে এখনও কাজ শুরু হয়নি
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওরসহ ১২টি হাওর ও নন হাওরে উৎপাদিত আগাম বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করতে ৩৭টি পিআইসি’র মাধ্যমে বাঁধের কাজ শুরু হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। প্রকল্পগুলোতে সরকারিভাবে বরাদ্দ দেয়া হয় ৬ কোটি ১৩ লাখ টাকা। তবে এখনও অনেক প্রকল্পের কাজ শুরুই হয়নি। বুধবার সরেজমিনে নলুয়ার হাওরের পশ্চিমপ্রান্ত দাসনোয়াগাঁও, ভুরাখালি থেকে বেতাউকা গ্রাম পর্যন্ত ১২টি পিআইসি প্রকল্প পরিদর্শনকালে দেখা যায়, ৬, ৭, ৮, ৯ ও ১১ প্রকল্পে এখনও কাজ শুরুই হয়নি। এ সময় সংশ্লিষ্ট পিআইসি কমিটির লোকজনদের মধ্যে কেউ বলছেন হাওরে মাটির অভাবে কাজ করা যাচ্ছে না। কেউ বলছেন মাটি নরম থাকায় গাড়ি চলছে না। কেউ বলছেন ২/১ দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। তবে অনেকের প্রকল্পের গোড়ায় মাটিকাটার এস্কেভেটর ও ড্রামট্রাক গাড়ি বসে থাকতে দেখা যায়। যদিও ২, ৩, ৪, ৫, ১০, ১২ ও ১৩নং প্রকল্পে মাটিকাটার কাজ চলছে। এসব প্রকল্পের পিআইসি কমিটির মধ্যে অনিল দাস ও আলামিনসহ কয়েকজন জানান, আমরা বৃষ্টির আগে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও নলুয়ার হাওর বেষ্টিত ইউনিয়ন চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল জানান, আমরা চাই জনস্বার্থে হাওরজুড়ে সকল প্রকল্পের কাজ দ্রুত শুরু হোক। সরকারিভাবে বেধে দেয়া নির্ধারিত সময়ের আগেই দ্রুত বাঁধের কাজ শেষ করতে হবে। যাতে হাওরে উৎপাদিত বোরো ফসল নিয়ে কৃষক ভাইয়েরা চিন্তা ও শঙ্কামুক্ত থাকেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স