সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

প্রথম আলো’র শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ১০:৪২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ১০:৪২:২২ পূর্বাহ্ন
প্রথম আলো’র শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র পেয়েছেন ১০০জন নারী-পুরুষ। মঙ্গলবার দুপুরে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করেন। সদর উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র, অসহায় ১০০জন নারী-পুরুষের হাতে শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল তুলে দেওয়া হয়। নতুন কম্বল পেয়ে ষাটোর্ধ রাবেয়া বেগম বলেন,কম্বলটায় ভালা শীত আটকাইবো। অখন রাইতে শান্তিতে ঘুমাইতে পারমু। খুব খুশি অইছি। একইভাবে নতুন কম্বল পেয়ে নিজেদের খুশির কথা জানান, রোশনা বেগম, শাকেরা বেগম, শেলিনা বেগমসহ অন্যরা। সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা শ্রমিক শরিফ মিয়া (৫৫) বলেন,কামকাজ কইরা কোনো রকমে চলি। শীতের কাপড় কিনার সামর্থ্য নাই। আপনার কম্বল দিছইন। খুব ভালা লাগের। শীতবস্ত্র বিতরণকালে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, জেলা আইনজীবী সমিতির সহসাধারণ স¤পাদক মাহবুবুল হাছান শাহীন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ রাজু আহমেদ, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি সৌরভ সরকার, সাবেক সভাপতি প্রদীপ পাল, শাহজাহান আলম সিদ্দিকী ও মো. শফিকুল ইসলাম, বন্ধুসভার বন্ধু জাকিরুল হক মান্না, দীপ্ত তালুকদার, শবনম দ্দোজা জ্যোতি, মার্জিয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি