প্রথম আলো’র শীতবস্ত্র বিতরণ
- আপলোড সময় : ২১-০১-২০২৬ ১০:৪২:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০১-২০২৬ ১০:৪২:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র পেয়েছেন ১০০জন নারী-পুরুষ। মঙ্গলবার দুপুরে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করেন। সদর উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র, অসহায় ১০০জন নারী-পুরুষের হাতে শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল তুলে দেওয়া হয়।
নতুন কম্বল পেয়ে ষাটোর্ধ রাবেয়া বেগম বলেন,কম্বলটায় ভালা শীত আটকাইবো। অখন রাইতে শান্তিতে ঘুমাইতে পারমু। খুব খুশি অইছি।
একইভাবে নতুন কম্বল পেয়ে নিজেদের খুশির কথা জানান, রোশনা বেগম, শাকেরা বেগম, শেলিনা বেগমসহ অন্যরা।
সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা শ্রমিক শরিফ মিয়া (৫৫) বলেন,কামকাজ কইরা কোনো রকমে চলি। শীতের কাপড় কিনার সামর্থ্য নাই। আপনার কম্বল দিছইন। খুব ভালা লাগের।
শীতবস্ত্র বিতরণকালে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, জেলা আইনজীবী সমিতির সহসাধারণ স¤পাদক মাহবুবুল হাছান শাহীন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ রাজু আহমেদ, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি সৌরভ সরকার, সাবেক সভাপতি প্রদীপ পাল, শাহজাহান আলম সিদ্দিকী ও মো. শফিকুল ইসলাম, বন্ধুসভার বন্ধু জাকিরুল হক মান্না, দীপ্ত তালুকদার, শবনম দ্দোজা জ্যোতি, মার্জিয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ