সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

প্রাকৃতিক দুর্যোগ সহনশীলতা ও পূর্ব সতর্কতা বিষয়ক প্রশিক্ষণ

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন
প্রাকৃতিক দুর্যোগ সহনশীলতা ও পূর্ব সতর্কতা বিষয়ক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার হাওর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে যুব-নেতৃত্বাধীন দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) কার্যক্রমের আওতায় পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) তাহিরপুর উপজেলার সিএনআরএস প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল-আমিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন হারপি প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপক মুকুট ফ্রান্সিস হালদার, হারপি প্রকল্প ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী সানোয়ার হোসেন খান পাঠান, হারপি প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের মিল কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, হারপি প্রকল্প ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট অফিসার আলমগীর হোসেন এবং হারপি প্রকল্পের সিবিও তাছলিমা আক্তার। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণ পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুজ্জামান ও ফায়ার ফাইটার মাসুদ রানা। প্রশিক্ষণে হাওরাঞ্চলে বন্যা, আকস্মিক জলাবদ্ধতা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকায় অনুসন্ধান কৌশল এবং দুর্যোগকালীন নিরাপদ উদ্ধার কার্যক্রম স¤পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারী যুব প্রতিনিধিরা দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করেন। বক্তারা বলেন, হাওর অঞ্চলের ভৌগোলিক বাস্তবতার কারণে এখানকার জনগণ প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। যুব সমাজকে স¤পৃক্ত করে এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগ ঝুঁকি কমাতে এবং জান মালের ক্ষয়ক্ষতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স