সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

এবার ছাগল চরবে না, ভোটকেন্দ্র মুখরিত থাকবে : ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০২:২১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ১০:৩৭:৪৫ পূর্বাহ্ন
এবার ছাগল চরবে না, ভোটকেন্দ্র মুখরিত থাকবে : ধর্ম উপদেষ্টা
স্টাফ রিপোর্টার ::
দেশে গত তিনটি নির্বাচন প্রহসনমূলক ছিল মন্তব্য করে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবার প্রথম, বহুদিন পরে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সবার অংশগ্রহণে নির্বাচন হতে যাচ্ছে। অতীতে আমরা দেখেছি ভোটের দিন স্কুলের মাঠে ছাগল চরেছে। এবার আর ছাগল চরবে না, এবার জনগণের অংশগ্রহণে ভোটকেন্দ্র মুখরিত থাকবে। সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ধর্ম উপদেষ্টা। পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে এই সভা হয়। সভায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাদেক আহমদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী কমিশনার আবু ছালেহ মুহাম্মদ ইউছুফ। এসময় উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, এই প্রথম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতি উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। পুলিশের বুকে বডি ক্যামেরা অন থাকবে। কেউ অপরাধ করলে মুহূর্তের মধ্যে ধরা পড়বে। গণভোট সম্পর্কে উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোটের প্রচারণা চালাতে বাধা দিলে সাথে সাথে ডিসি-এসপিকে জানানোর অনুরোধ করেন উপদেষ্টা। এছাড়াও, সরকারের কোনো কর্মকর্তা বিশেষ কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে প্রচারণা চালায় এমন প্রমাণ থাকলে নির্বাচন কমিশনকে অবহিত করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্র গঠনে গণভোটের প্রচারণায় সরকারকে সহযোগিতা করতে সভায় অংশগ্রহণকারী মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার প্রতিনিধিদের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। বক্তব্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্যই এই গণভোট। দেশকে স্বৈরতান্ত্রিক ধারা থেকে মুক্ত করতে, সর্বগ্রাসী ফ্যাসিবাদ যাতে আর ফিরতে না পারে, কেউ যাতে মউত পর্যন্ত প্রধানমন্ত্রী না থাকতে পারেন, এ জন্য হ্যাঁ-তে ভোট দিতে হবে। দেশ স্বাধীনের পর কয়েকবার গণভোট হয়েছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা জানান, জুলাই সনদে এবারের গণভোটের বিষয়গুলো পরিষ্কার বলা আছে। এবারের গণভোটে হ্যাঁ জয়ী হলে, কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রপতি ইচ্ছা করলে কারও মৃত্যুদ- মওকুফ করতে পারবেন না। বিরোধী দল থেকে সংসদে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটিগুলোর সভাপতি মনোনীত হবেন। গণভোটের বিষয়গুলোতে সব দল একমত হয়েছে। তাই এর পক্ষে যার যার অবস্থান থেকে প্রচারণা চালানোর আহ্বান জানান খালিদ হোসেন। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ভোটে দুটি ব্যালট পেপার থাকবে জানিয়ে খালিদ হোসেন বলেন, একটিতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এখানে আমাদের কোনো কথা নেই। সবাই নির্বিঘেœ, নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। অন্যটি থাকবে গণভোটের। এটি হচ্ছে সবার। এটি প্রধান উপদেষ্টা বা আমার সুবিধার জন্য নয়। দেশের ভবিষ্যতের জন্য। কেউ চাইলে না-ভোট দিতে পারবে, এতে কোনো বাধা দেওয়া যাবে না। কিন্তু আমরা হ্যাঁ-ভোটের পক্ষে বলব। ১২ ফেব্রুয়ারির নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদায় নেবে জানিয়ে খালিদ হোসেন বলেন, আমরা বেশ কিছু কাজ করেছি, জানালা খুলে দিয়েছি। নতুন সরকার সেগুলো এগিয়ে নেবে। তিনি আরও বলেন, আমরা আশাবাদী, ভবিষ্যৎ ভালো হবে, আগামী পাঁচ বছর আমাদের সোনালি দিন হবে। আবার আরও খারাপও হতে পারে, তাই প্রস্তুতি রাখতে হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মোশাররফ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মিয়া, সুনামগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মফিজুর রহমান, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, সমাজকর্মী সুবিমল চক্রবর্তী। মুক্ত আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শামছ উদ্দিন, সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. শাহীনুর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা