সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতায় ২৩ জন

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০২:১৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ১০:৩৮:০৫ পূর্বাহ্ন
৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতায় ২৩ জন
স্টাফ রিপোর্টার ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আটজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে এসব আসনে চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে থাকছেন ২৩ জন প্রার্থী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী মুখলেছুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সুনামগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন মনোনয়ন প্রত্যাহার করেন।
সুনামগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াত নেতা ইয়াসীন খান তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আজিজুল হক এবং এলডিপির প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ তুষার মনোনয়ন প্রত্যাহার করেন।
এছাড়া দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করে সাতজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৩ জন। এর মধ্যে আটজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় প্রাথমিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা দাঁড়ায় ২৫ জন। তবে সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির দু’জন করে প্রার্থী থাকায় দলীয় চূড়ান্ত মনোনয়নপত্রের ভিত্তিতে একজনকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে আরও দুজন প্রার্থী বাদ পড়বেন। ইতোমধ্যে সুনামগঞ্জ ১ আসনে কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ ২ আসনে নাছির উদ্দিন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। যার ফলে সুনামগঞ্জ ১ আসনে বিএনপি নেতা আনিসুল হক ও সুনামগঞ্জ ২ আসনে তাহির রায়হান চৌধুরী প্রার্থী হতে বাদ পড়বেন। সব মিলিয়ে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে চূড়ান্তভাবে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৩ জন প্রার্থী।
জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি