সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

বিএনপিকে বিশেষ সুবিধা দিতে ইসি ছলচাতুরির আশ্রয় নিচ্ছে

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:৩৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:৩৪:৫৬ পূর্বাহ্ন
বিএনপিকে বিশেষ সুবিধা দিতে ইসি ছলচাতুরির আশ্রয় নিচ্ছে
সুনামকণ্ঠ ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছলচাতুরির কৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। হাসিব আল ইসলাম বলেন, যাদের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপীর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের মনোনয়ন বাতিল করতে হবে। তারা যদি ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয়, তাহলে তা জাতীয় নিরাপত্তার জন্য চরম ঝুঁকি তৈরি করবে। কারণ সংবিধান, প্রতিরক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও গোপন নথিপত্র সরকারের হাতে থাকে। যারা বাংলাদেশের নাগরিকই নন বা যাদের রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য নেই, তারা এসব তথ্য অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না, এর নিশ্চয়তা কোথায়? হাসিব আরও বলেন, বিএনপি কিংবা জামায়াতের ঋণখেলাপি প্রার্থীদের ভবিষ্যতে ঋণ পরিশোধের শর্তে মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে। প্রশ্ন হলো, তারা সেই ঋণ কোথা থেকে পরিশোধ করবে? দেশের স¤পদ লুট করে কি সেই ঋণ শোধ করা হবে? হাসিব বলেন, বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করতে হলে এবং দেশে আবার কোনও ফ্যাসিবাদ ফিরে আসতে না দিতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। গণতন্ত্র রক্ষায় এসব প্রতিষ্ঠানের নিরপেক্ষতা অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখজনকভাবে নির্বাচন কমিশন সেই নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন, ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন টেকনিক্যাল অজুহাতে বৈধ ঘোষণা করা হচ্ছে, এমনকি আদালতে চলমান মামলার পরেও অনেক প্রার্থীর মনোনয়ন বহাল রাখা হয়েছে। এটি শুধু আইন লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রীয় সম্পদ লুটের বৈধতা দেওয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স