ধর্মপাশায় পিআইসি’র সভাপতি ও সদস্য সচিবদের অংশগ্রহণে কর্মশালা
- আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:২০:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:২০:০৯ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার বেলা পৌনে ১টার দিকে এ উপজেলার হাওরের ফসলরক্ষা বাঁধের ৯৩টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও সদস্য সচিবদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় নীতিমালা মেনে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ কীভাবে স¤পন্ন করতে হবে তার বিস্তারিত চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, সাংবাদিক মহি উদ্দিন আরিফ, পিআইসির সভাপতি আবুল বাশার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি