সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
সুনামগঞ্জ-৫

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে নোটিশ

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:১৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:১৭:০৬ পূর্বাহ্ন
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে নোটিশ
সুনামকণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এই আসনের দায়িত্বে থাকা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে সিলেটের সিভিল জজ ইমরান হোসেন রোববার এই নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, রোববার এই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে সুফি আলম সোহেল নামের ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত ২৫ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও আসে। এতে দেখা যায়, জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুফি আলম সোহেলের বাড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন। সভায় সুফি আলম সোহেলও প্রার্থী ও প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কমিটি স্বপ্রণোদিতভাবে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত নেয়। নোটিশে আরও উল্লেখ করা হয় যে এ ধরনের গণসংযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ৪ ও ১৮ বিধির লঙ্ঘন। ১৮ বিধি মোতাবেক ২২ জানুয়ারির আগে প্রার্থী বা তার পক্ষে অন্য কারও নির্বাচনী প্রচারণা করার কোনো আইনি সুযোগ নেই। তাই প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম ও সুফি আলম সোহেলকে ২৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। কেন প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলসহ বিধিমোতাবেক অন্যান্য আইনি ব্যবস্থা এবং সুফি আলম সোহেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম কারণ দর্শানোর নোটিশের বিষয় সম্পর্কে অবহিত আছেন বলে জানিয়েছেন। - প্রথম আলো

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার