সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

জামালগঞ্জে প্রবীণ মুরুব্বি হাজী মিজানুর রহমানের ইন্তেকাল

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০২:০১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০২:০৯:২৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে প্রবীণ মুরুব্বি হাজী মিজানুর রহমানের ইন্তেকাল ছবি: মরহুম হাজী মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার::
‎জামালগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী মো. মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ‎তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুর খবরে কালীবাড়ি গ্রামসহ সাচনা বাজার ও তার আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা তাঁকে একজন সফল ব্যবসায়ী, সজ্জন ও পরোপকারী ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন। তিনি সাচনা বাজারে অবস্থিত হোটেল আল-ভান্ডারী ও হোটেল ইষ্টিকুটুমের স্বত্বাধিকারী ছিলেন। ‎মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ যোহর দারুল উলুম আরাবিয়া হাফিজিয়া সাচনা বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে কালীবাড়ি গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। ‎
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন