সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১০:০৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১০:০৪:১২ পূর্বাহ্ন
আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌর শহরের রাণীগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত রঞ্জন বৈদ্য। শিক্ষক নিরাময় রায় ও আশরাফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিদ্যালয় কমিটির সভাপতি রাজন আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ আলা উদ্দিন ভূইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রুবেল আহমদ ভূইয়া ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক নিরাময় রায়। বক্তব্য রাখেন শিক্ষক নাইমুল হাসান রুবেল, শিক্ষার্থী মীম আক্তার প্রমুখ। এ সময় বিশিষ্ট সমাজসেবক মকবুল হোসেন ভূইয়া, শিক্ষক প্রজেশ কান্ত দাস, আনোয়ার হোসেন রনি, খাদিজা বেগম, সুমা বেগম, সুমনা বেগম, তানিয়া বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সুমী আক্তার ও গীতাপাঠ করেন সৈকত দেবনাথ এবং অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। সভায় আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ শফিকুল আহমদ ভূইয়া ও তার পিতা প্রয়াত আবদুল খালিক সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প