সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

৩ হাজার শিশুর মাঝে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৯:৫৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৯:৫৮:০১ পূর্বাহ্ন
৩ হাজার শিশুর মাঝে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ৩ হাজার শিশুর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। রবিবার দুপুর ১টায় সুনামগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল। তিনি বলেন, প্রতিটি শিশুর সঠিকভাবে যতœ নেওয়া অত্যন্ত জরুরি। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে পরিবার ও সমাজ উপকৃত হবে। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পিছিয়ে পড়া শিশুদের সমাজে সমান গুরুত্ব দিতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যমান উন্নয়নে বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। এসব উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে। ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এপি’র ম্যানেজার স্টিপ তাপস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অলি উল্লাহ এবং সদর উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক মো. বুরহান উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের সিনিয়র প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, আশুতোষ রেমা, দীপঙ্কর জো, স্পন্সরশিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার প্যাট্রিশিয়া রিসিল, সুরমা শিশু ফোরামের সহ-সভাপতি সৈয়দা জেরিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর