সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

নৌকাবাইচে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ‘সোনার তরী’

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:২০:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:২০:০৮ পূর্বাহ্ন
নৌকাবাইচে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ‘সোনার তরী’
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফের ‘সোনার তরী’ নৌকা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিজয় উদযাপন করেছেন নৌকার সকল বাইচাল ও কলাকুশলীরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বাইচের তালে তালে, নেচে-গেয়ে উপজেলার পাগলা বাজার, বীরগাঁও বাজার ও পাইকাপন এলাকায় বিজয় উল্লাস করেন তারা। এর আগে গত ৫ সেপ্টেম্বর জালালপুর-ইসলামপুর এলাকায় ১২ টি নৌকাকে পরাজিত করে চ্যা¤িপয়ন হয় সলফের সোনারতরী। এছাড়া ২০২১ সালে জামালগঞ্জে, ২০২২ সালে বীরগাঁও পাখিমারা হাওরে এবং মৌলভীবাজারে নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করে সোনার তরী। সোনার তরী’র এমন ধারাবাহিক সফলতায় খুঁশি সলফ গ্রামবাসী। সোনার তরী নৌকা পরিচালনা কমিটির সভাপতি কুতুব উদ্দিন ও সহ-সভাপতি এন্তাজুল হক বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য। আমাদের পূর্বপুরুষরা নৌকাবাইচে অংশ নিয়ে মানুষকে আনন্দ দিতেন। আমরাও সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা সকলের দোয়া ও সহযোগিতা চাই। সোনার তরী পরিচালনা কমিটির সহ-স¤পাদক আলেক মিয়া বলেন, সোনার তরী আমাদের গ্রামের মানুষের আনন্দের খোরাক। আমরা দূর-দূরান্তে নৌকা বাইচে অংশ নিয়ে এপর্যন্ত চার বার চ্যা¤িপয়ন হয়েছি। সিলেট বিভাগে আমাদের নৌকার নাম-ডাক আছে। সবার দোয়া ও সহযোগিতায় আমরা আরো এগিয়ে যেতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন