সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
জাতীয় সংসদ নির্বাচন

নাসির-কামরুলে ভরসা রাখলো বিএনপি

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৫৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৫৯:৩৯ পূর্বাহ্ন
নাসির-কামরুলে ভরসা রাখলো বিএনপি
স্টাফ রিপোর্টার ::
কৌশলগত কারণে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা) ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দুই জন করে প্রার্থী মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই দুটি গুরুত্বপূর্ণ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ-২ আসনে সাবেক সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরীকে দলটির চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। গত শনিবার (১৭ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই মনোনয়ন নিশ্চিত করা হয়।
রবিবার চূড়ান্ত মনোনয়নের চিঠি এই দুই প্রার্থীর হাতে পৌঁছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র ইতোমধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী উভয় প্রার্থীর জন্য দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দের আনুষ্ঠানিক আবেদনও করা হয়েছে। এই চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের নিকট প্রেরণ করা হয়েছে। এর আগে সুনামগঞ্জ-১ আসনে প্রথমে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক ও পরে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলকে মনোনয়ন দেয় বিএনপি।
এছাড়া সুনামগঞ্জ-২ আসনে মো. নাছির উদ্দিন চৌধুরীর পাশাপাশি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলকে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হয়েছিল। বিকল্প প্রার্থীরা পৃথকভাবে এলাকায় প্রচারণা চালিয়ে যাওয়ায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে শেষ পর্যন্ত কামরুজ্জামান কামরুল ও মো. নাছির উদ্দিন চৌধুরীর নাম চূড়ান্ত হওয়ায় সে বিভ্রান্তির অবসান ঘটেছে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা আশা করছেন, চূড়ান্ত প্রার্থী ঘোষণার ফলে এখন থেকে সংগঠিত ও জোরালো নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব হবে। স্থানীয় বিএনপি নেতাদের মতে, হাওরাঞ্চলের মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা নিয়ে এই দুই প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন। দলীয় সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই উভয় আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ করা গেছে।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, চূড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পেয়েছি। ধানের শীষের বিজয় নিশ্চিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা