সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৫২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৫২:৩৩ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই তরুণ। তাঁরা মামাতো ও ফুফাতো ভাই। গত শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে নগরের তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন শাল্লা উপজেলার রহমতপুর নোয়াগাঁও গ্রামের দিপ্ত দাস (১৮) ও ছাতক মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)। ইমনের মামাতো ভাই ছিলেন নিহত দিপ্ত। তারা পরিবারের সঙ্গে নগরের তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দিপ্ত সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ইমন দাস সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দিপ্ত ও ইমন মোটরসাইকেলে করে শনিবার রাতে শেখঘাট থেকে তালতলা মোড়ের দিকে আসছিলেন। পথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়েন। আওয়াজ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং দুজনকে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহত দিপ্ত দাসের বাবা গৌরাঙ্গ দাস রবিবার সকালে গণমাধ্যমকে বলেন, ইমন ও তার ছেলে বন্ধুর মতো চলাফেরা করতেন। শেষ পর্যন্ত দুজন একসঙ্গেই মারা গেলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স