সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

উত্তর সুরমা’ উপজেলা বাস্তবায়নে গণস্বাক্ষর কর্মসূচি

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন
উত্তর সুরমা’ উপজেলা বাস্তবায়নে গণস্বাক্ষর কর্মসূচি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার ‘উত্তর সুরমা’কে স্বতন্ত্র উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী উত্তর সুরমা উন্নয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তরাঞ্চলের সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর এই তিনটি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত স্বতন্ত্র উপজেলা বাস্তবায়নের দাবিতে হালুয়ারঘাট ও ধারারগাঁও ফেরিঘাটসহ দুটি স্থানে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এ সময় উত্তর সুরমা উন্নয়ন পরিষদের সদস্য সচিব সামসুল আলম রাসেল বলেন, দিনব্যাপী এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে জনগণের মতামত ও সমর্থন সংগ্রহ করা হচ্ছে। তিনি জানান, ২০২৫ সালের ৬ ডিসেম্বর উত্তর সুরমা উন্নয়ন পরিষদের যাত্রা শুরু হয়। এটি একটি স¤পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক সংগঠন। তিনি আরও বলেন, সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়ন নিয়ে একটি স্বতন্ত্র উপজেলা গঠনই সংগঠনের প্রধান লক্ষ্য। পাশাপাশি সুরমা নদীর ওপর সেতু নির্মাণ, ডলুরা শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন সেন্টার স্থাপন, বালাকান্দা চলতি নদীর ওপর সেতু নির্মাণসহ সার্বিক উন্নয়নের দাবিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নদী যেখানে আশীর্বাদ হওয়ার কথা, সেখানে উন্নয়নের অভাবে তা আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান ঘটাতে হলে উত্তর সুরমার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা জরুরি। সামসুল আলম রাসেল আশাবাদ ব্যক্ত করে বলেন, উত্তরাঞ্চলের কাক্সিক্ষত উন্নয়ন বাস্তবায়িত হলে জনগণের স্বপ্ন ও আকাক্সক্ষার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সেই লক্ষ্যেই তিনটি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে গণস্বাক্ষর কর্মসূচি চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর