সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সিলেটে কবি মুন্নি আক্তার এর একক কবিতাসন্ধ্যা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১৯:১২ পূর্বাহ্ন
সিলেটে কবি মুন্নি আক্তার এর একক কবিতাসন্ধ্যা
সুনামকন্ঠ ডেস্ক:: কবি মুন্নি আক্তার-এর একক কবিতাসন্ধ্যা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি পুলিন রায় বলেছেন, কবিতায় থাকতে হবে অলংকার, চিত্রকল্প, রূপক, সংকেত ও সমসাময়িক দৃশ্যপট ইত্যাদি। যেনতেনভাবে কবিতা লিখলে হবে না। এজন্য দরকার সাধনা এবং নিষ্ঠা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কবিকে গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে পঠনপাঠনের মাধ্যমে কলমকে আরো শাণিত করতে হবে। গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার ‘সাহিত্যসন্ধি’ (নতুনত্বের সন্ধানে) সংগঠনের উদ্যোগে সিলেট নগরীর দরগা গেইটস্থ কেমুসাস সাহিত্য আসর কক্ষে এক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যসন্ধি’র প্রতিষ্ঠাতা কবি ও শিশুসাহিত্যিক শান্তা কামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’ স¤পাদক ও সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি ও ছড়াকার শাহাদত বখত শাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আজম মন্ডল রানা ও শিপারা শিপা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউস আম্বরখানা সিলেটের প্রকাশক ও সত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন। সাহিত্যসন্ধি’র সাধারণ স¤পাদক ও কবি রিপন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি জসিম হাসান রাফী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ও বক্তব্য রাখেন লেখক ও সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, কবি ও কথাসাহিত্যিক দেলোয়ারা বেগম, কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের জীবনসঙ্গী (স্বামী) মনিরুল ইসলাম ইঞ্জিনিয়ার, কবি ও বিকেবি সাবেক কর্মকর্তা মো. ফজলুল হক, গাঙচিল সিলেট জেলার সভাপতি জগলুল হক, বিকেবি’র সাবেক ম্যানেজার মো. আব্দুল মালেক, গাঙ্গচিল সিলেট মহানগরের সভাপতি এবং গীতিকার ও শিক্ষক এইচ আই হামিদ, কবি ও শিক্ষক মোস্তাফিজ সৈয়দ, কবি ও সংগঠক আজমল আহমদ, কবি ও গীতিকার এডভোকেট আশালতা, কবি ও সংগঠক আব্দুল কাদির জীবন, কবি ও গীতিকার বিমান বিহারী বিশ্বাস, কবি ও গল্পকার মাহফুজ জোহা, কবি রকিব রুবাইয়্যাত রহমান, সার্জন টিভির পরিচালক জুবের আহমদ, কবি সাজিদুর রহমান, ব্যবসায়ী শাহজাহান সাজু, সংগঠক মো. নজরুল ইসলাম, ওমর ফারুক, কাওসার আহমেদ, আলী আহসান হাবীব, শাব্বির আহমদ, শাকিব আহমেদ, শোয়েব, কবি রোকসনা বেগম, মাকসুদুর রহমান তালুকদার, নিশান, তোফাজ্জল হোসেন, মেহেদী হাসান জামী, মো. সাইফুল ইসলাম, উৎস, কয়েস আহমেদ, সুবেদ মিয়া, যুব সংগঠক কয়সর আহমদ কাওসার, কবি ফাতেমা, কবি নাজমা, শাহাব উদ্দিন জাহার, ইশতিয়াক, কবি সুজাত প্রমুখ। প্রধান অতিথি কবি পুলিন রায় তাঁর বক্তব্যে কবি মুন্নি আক্তারের কতিপয় পঙক্তি পাঠ করে কবির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের অন্যান্য বক্তা কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের কবিতার প্রশংসা করেন এবং তার লেখা যেন আরো সম্প্রচারিত এবং পাঠকপ্রিয় হয় সেই আশাবাদ ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে সার্জন টিভি ও টাচ অফ সিলেট। সবশেষে কেক কেটে কবি মুন্নি আক্তারের জন্মদিন উদযাপন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স