সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
১১ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা

দোয়ারাবাজারে পুলিশের ওপর হামলা ও মোটরসাইকেল ছিনতাই

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:৩০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:৩০:৪৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে পুলিশের ওপর হামলা ও মোটরসাইকেল ছিনতাই
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার থানায় দায়িত্বরত পুলিশের ওপর অতর্কিত হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১১ জন নামধারীসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। ১৬ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ১০:৩০ মিনিটে দোয়ারাবাজার থানাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় একদল দুষ্কৃতকারী বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের ন্যায়সঙ্গত সরকারি কর্তব্য কাজে বাধা প্রদান করে এবং হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে জখম করে। হামলার একপর্যায়ে দুষ্কৃতকারীরা পুলিশের ব্যবহৃত ২টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। উদ্ধারকৃত তথ্য অনুযায়ী, ছিনতাই হওয়া মোটরসাইকেল দুটির আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। এই ঘটনায় দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন: মোঃ দেলোয়ার হোসেন (৩০), হারুন মিয়া (৩৫), তোফাজ্জল (২৫), মোবারক হোসেন (২৬), রিপন মিয়া (৫০), মো. ফজলু মিয়া (৩৫), মোঃ সুলেমান (২৬), মান্নান মিয়া (২৫), নুরুল হক (৩২), শাহিন মিয়া (২২) এবং সজিব মিয়া (২০)। তারা সবাই স্থানীয় মৌলারপাড় এলাকার বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। দায়েরকৃত মামলায় পেনাল কোড-এর ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৭৯/৪১১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে দাঙ্গা সৃষ্টি, সরকারি কর্মচারীকে মারধর, হত্যার চেষ্টা এবং চুরির মতো গুরুতর অভিযোগ রয়েছে। ঘটনার পর ১৭ জানুয়ারি মামলাটি রেকর্ড করা হয় (মামলা নং ১৪)। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাব-ইন্সপেক্টর মোঃ আঃ ছালাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স