সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান

কুশিয়ারা নদীর ভাঙনরোধে ব্লক নির্মাণকাজ বন্ধ, জনমনে ক্ষোভ

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:২৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:২৮:১৫ পূর্বাহ্ন
কুশিয়ারা নদীর ভাঙনরোধে ব্লক নির্মাণকাজ বন্ধ, জনমনে ক্ষোভ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙনরোধে প্রকল্প দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন মন্ত্রনালয়। পাকা ব্লক বসিয়ে নদী ভাঙনরোধ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ১৯৬৮ ফুট ভাঙনরোধ হবে। গত বছর থেকে রাণীগঞ্জ বাজার এলাকায় নদীপাড়ে পাকা ব্লক নির্মাণ কাজ চলছে। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়ের্স্টান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে শেষ মুহূর্তে কাজটি বন্ধ হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানাগেছে, স্থানীয় একজন লোক নির্মাণকাজের চিত্র মোবাইলে ধারণ করে নেতিবাচক মন্তব্য করায় স্থানীয় কর্তৃপক্ষ অনেকটা ক্ষুব্ধ হয়ে কাজটি বন্ধ করে দিয়েছেন। ফলে স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে। ১৭ জানুয়ারি শনিবার সরেজমিনে স্থানীয় ফয়জুল হকসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, নদী ভাঙনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই নদী ভাঙনরোধে প্রকল্প দেয়ায় আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তবে অনাকাক্সিক্ষত কারণে কাজটি বন্ধ করে দেয়ায় আমরা হতাশ হয়েছি। স্থানীয় ইউপি সদস্য তেরা মিয়া বলেন, কুশিয়ারা নদী ভাঙনে অত্র অঞ্চলের অসংখ্য বাড়িঘর বিলীন হয়ে গেছে। অবশেষ নদী ভাঙনরোধে সরকার প্রকল্প দেয়ায় এলাকাবাসী অনেক উপকৃত হবেন। বর্তমানে অনাকাক্সিক্ষত কারণে কাজ বন্ধ করে দেয়ায় আমরা ব্যথিত হয়েছি। তাই জনপ্রত্যাশা পূরণে দ্রুত কাজ শুরু করে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়ের্স্টান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার লুৎফুর রহমান জানান, স্থানীয় একজন লোক তার মোবাইলে আমাদের কাজ ধারণ করে নেতিবাচক মন্তব্য করায় কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, ব্লক নির্মাণ কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। বাকি কাজসহ নদী ভাঙনে ব্লক বসানোর কাজ চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। এ অনাকাক্সিক্ষত ঘটনার জন্য আপাতত কাজ বন্ধ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা