সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

উদার গণতান্ত্রিক রাষ্ট্রসংস্কার প্রসঙ্গে

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১৬:৫২ পূর্বাহ্ন
উদার গণতান্ত্রিক রাষ্ট্রসংস্কার প্রসঙ্গে
৫ আগস্ট গণঅভ্যুত্থানোত্তর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর রাষ্ট্রসংস্কারের ঐতিহাসিক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং ইতোমধ্যে রাষ্ট্রসংস্কার প্রশ্নে গণমাধ্যমান্তরে মতাতম দেওয়া শুরু হয়েছে। অনেকেই দিচ্ছেন। একজন বলেছেন, ‘এ ব্যাপারে এখন প্রায় সবাই একমত যে বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রীয় সংস্কার করা অপরিহার্য।’ রাষ্ট্রসংস্কার অপরিহার্য তাতে কোনও সন্দেহ নেই। আমরা রাষ্ট্রসংস্কারের বিরুদ্ধে নই। কিন্তু সংস্কার যাতে আবার জনগণের গলার কাঁটা না হয়ে দাঁড়ায় সংস্কারের অভ্যন্তরে সেই রাজনীতিক-আর্থনীতিক ব্যবস্থাকৌশলটি কার্যকর থাকতে হবে। উদারনৈতিকতানির্ভর সংস্কার কোনও যুক্তিতেই আমাদের কাম্য নয়। উদারনৈতিকতা শোষকশ্রেণির রাজনীতিক ও ভাবদর্শগত একটি ধারা, যা গণঅভ্যুত্থানের হোতা বৈষম্যবিরোধী ছাত্রজনতাসহ দেশের সংখ্যাধিক কৃষক-শ্রমিক সাধারণ নি¤œবিত্ত মানুষের আকাক্সক্ষার প্রতীক হয়ে উঠতে পারে না। উদারনৈতিকতার ভেতরে একটি গণতন্ত্র থাকে, কিন্তু সেটি বৈষম্যবিরোধী নয়। সে-গণতন্ত্র ধনপতিদের স্বার্থরক্ষা ছাড়া জনকল্যাণের ক্ষমতা রাখে না। অন্যদেশের কথা জানি না, কিন্তু আমাদের দেশের বর্তমান আর্থসামাজিক গঠন কাঠামোর প্রগতিমুখি কিংবা জনকল্যাণমুখি বদল না করে উদার গণতান্ত্রিকতার প্রতিষ্ঠা প্রকারান্তরে ইতোমধ্যে অর্থাৎ নিকট অতীতে (একাত্তরোত্তর কাল থেকে ৫ আগস্টের গণঅভ্যুত্থানপূর্ব পর্যায় পর্যন্ত) প্রতিষ্ঠিত পরিবারতান্ত্রিকতাসহ গোষ্ঠীতান্ত্রিক স্বৈরাচারী শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং অগত্যা অচিরেই আর একটি ছাত্রজনতার গণঅভ্যুত্থান জরুরি হয়ে পড়বে। সুতরাং রাষ্ট্রসংস্কারের ব্যাপারে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে এবং হওয়াই সমীচীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু