সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টারের কোর্স সমাপনী ও সনদ বিতরণ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১০:০৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১০:০৮:৫৫ পূর্বাহ্ন
জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টারের কোর্স সমাপনী ও সনদ বিতরণ
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌর শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টারের ৩ মাস ও ৬ মাস মেয়াদি কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লার্নিং সেন্টারের পরিচালক কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য ডা. করুণা সিন্ধু রায়, শিক্ষক আকল মিয়া, কবির আহমদ, ইঞ্জিনিয়ার আবু ইউসুফ মোহাম্মদ ইব্রাহিম, অভিভাবক ফারুক আহমদ ও তোফায়েল খান বিপন। অনুষ্ঠানে লার্নিং সেন্টারের শিক্ষক মাহমুদা বেগম ও সুমাইয়া আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাজেদা খানম রুহি, মুনতাহা আফরিন জেনিথ ও মরিয়ম আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শিহাব উদ্দিন এবং গীতাপাঠ করেন দেবজানী রায়। পরে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এছাড়াও আলহাজ্ব জাহাঙ্গীর আলম ম-লীভোগ লাল মসজিদে জুম্মার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং তার বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর