সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

সুনামগঞ্জে দুটি আসন ছাড় দিল জামায়াত, জোটের প্রার্থী হয়ে লড়বেন রফিক ও পাশা

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১০:০১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১০:০১:২২ পূর্বাহ্ন
সুনামগঞ্জে দুটি আসন ছাড় দিল জামায়াত, জোটের প্রার্থী হয়ে লড়বেন রফিক ও পাশা
স্টাফ রিপোর্টার :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোট ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। আসন সমঝোতার অংশ হিসেবে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে নিজেদের প্রার্থিতা ছাড় দিয়েছে জামায়াতে ইসলামী। ১ ও ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জোটের প্রার্থী। ঘোষণা অনুযায়ী, সুনামগঞ্জ-১ আসনে জোটের মনোনয়ন পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী। আর সুনামগঞ্জ-৩ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী। ফলে এই দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খান ও ইয়াসীন খান দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন। বৃহ¯পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে আসন সমঝোতার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে সুনামগঞ্জে সুনামগঞ্জ ১ আসনে তোফায়েল আহমদ ও সুনামগঞ্জ-৩ আসনে ইয়াসীন খানকে মনোনয়ন দেয় জামায়াতের ইসলামী। জোটের প্রার্থীর ঘোষণা করায় দলীয় নির্দেশনা অনুযায়ী এই দুই প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে জানাগেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন বণ্টন অনুযায়ী- বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে প্রার্থী দেবে। এ ঘোষণার মাধ্যমে সুনামগঞ্জে জোটের প্রার্থী তালিকা নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান হলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি