সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
সুরমা নদী বাঁচতে চায়

দখল-দূষণে অস্তিত্ব সংকটে সুনামগঞ্জের প্রাণভোমরা

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন
দখল-দূষণে অস্তিত্ব সংকটে সুনামগঞ্জের প্রাণভোমরা
জালাল উদ্দিন নাসিম::
সুনামগঞ্জের প্রাণভোমরা সুরমা নদী আজ বিপর্যয়ের মুখে। এক সময় স্বচ্ছ, খর¯্রােতা ও মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই নদী এখন ময়লা-আবর্জনা, মানববর্জ্য, ভরাট ও দখলের চাপে মরতে বসেছে। শুধু দূষণ নয়, অবৈধ স্থাপনা নির্মাণ ও নদীর জায়গা দখলও নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সচেতনরা বলছেন, ভরাট, দখল ও দূষণই সুরমা নদীর মুমূর্ষু অবস্থার বড় কারণ। সম্প্রতি সরেজমিনে সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকার চান্দিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নদীর পাড়গুলো ময়লা ও মানববর্জ্যে ভরা, কোথাও কোথাও মাটি ফেলে স্থাপনা নির্মাণ করে নদীর জায়গা সংকুচিত করা হয়েছে। এতে নদীর নির্জীব দূষিত জলাধারের মতো অবস্থা তৈরি হয়েছে, যা শহরবাসীসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। এই চিত্র শুধু একটি ঘাটের নয়। সুরমা নদীর ঘাটে ঘাটে অবাধে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। অনেক স্থানে নদী তীরবর্তী লোকজন নদীর তীরে স্থাপনা নির্মাণ করেছেন। শহরের চান্দিঘাট এলাকায় মুদি দোকানদার মোহাম্মদ মনির মিয়া বলেন, শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আবর্জনা ফেলে। কেউ কেউ নদীর জায়গা দখল করে স্থাপনা করছে। দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। স্থানীয়রা আরও অভিযোগ করেন, সন্ধ্যার পর মাদকসেবীদের কার্যকলাপ নদীর পাড়কে নিরাপদ অচল পরিবেশে পরিণত করেছে। এ বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল বলেন, অতি শীঘ্রই এটি আমরা পরিষ্কার করাবো এবং আমরা চান্দিঘাটে একটি পাবলিক টয়লেটও করে দেব। এদিকে, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হাউস’-এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, সুরমা নদীর পাড়কে কার্যত ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে। অবৈধ দখল, ভরাট ও দূষণেই নদী মারা যাচ্ছে - এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, সামাজিক দায়িত্বহীনতার ফলও। তিনি আরও বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ জায়গার কোন কর্তৃপক্ষ নেই। সংশ্লিষ্টরা এর দায় এড়াতে পারেন না। বাংলাদেশ পরিবশে আন্দোলন বাপা’র সাধারণ স¤পাদক প্রভাষক দুলাল মিয়া বলেন, সুরমাসহ সুনামগঞ্জের সকল নদ-নদী ভরাটের কবলে। যা হাওরবাসীর জন্য অশনি সংকেত। নদী ভরাটের ফলে সুনামগঞ্জে প্রতিবছর বন্যা ঝুঁকি রয়েছে। নদী ভরাটের স্থায়ী কুফল থেকে বাঁচতে এখনই মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। সুনামগঞ্জের সুরমা নদীর উৎপত্তিস্থল হতে শেষ মোহনা পর্যন্ত স্থায়ীভাবে পরিকল্পিত ড্রেজিং প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু