সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

ফেনীর বন্যার্তদের পাশে উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদ

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:১৪:৫৬ পূর্বাহ্ন
ফেনীর বন্যার্তদের পাশে উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদ ছবি: সংগৃহীত
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা বিভিন্ন গ্রামে অর্ধশত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা সামাজিক সংগঠন উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদ। উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদের ত্রাণ তহবিলের সম্বনয়কারী মো. আরাফাত ও সৈয়দ আব্দুল মতিনের নেতৃত্বে বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুলগণি ফাউন্ডেশন, মুক্তি ডায়াগনস্টিক সেন্টার, উদ্দীপ্ত ফ্রেন্ডস ক্লাব, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ স¤পাদক কুতুবউদ্দিন মাসুম এবং বিভিন্ন ব্যাচের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন ব্যক্তিবর্গদের সহযোগিতায় জরুরি তহবিল গঠন করা হয়। ১৪ সেপ্টেম্বর উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদের সহ সভাপতি ও ত্রাণ কমিটির সমন্বয়কারীদের আহ্বায়ক মো. ওহিদ মিয়া ও ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ও জেলা যুব প্রতিনিধি মো. শাহ আলমকে উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদের দুই সদস্য প্রতিনিধি হিসেবে ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় প্রেরণ করা হয়। নিজকালিপুর বিজিবি ক্যা¤েপর হাবিলদার মো. মোশাররফ হোসেন এবং বিজিবি সদস্য মো. জামাল হোসেনের সহযোগিতায় উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদের পক্ষ থেকে উত্তর কাউতলা, রাঙ্গামাটিয়া,তুলাতলী, পূর্ব সাহেব নগর গ্রামে অর্ধশত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ কার্যক্রম সঠিক ভাবে স¤পন্ন করায় উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদের সভাপতি আব্দুল মান্নান চৌধুরী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি