সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৯:৩১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৯:৩১:১৯ পূর্বাহ্ন
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে স¤পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেল রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় নির্বাচনের সংসদ নির্বাচন, গণভোট ও নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও প্রেজেন্টেশন করা হয়েছে। এতে নির্বাচনের সময় প্রার্থী, রাজনৈতিক দল এবং ভোটারদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। প্রেজেন্টেশন উপস্থাপন ও সভার সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন আক্তার ও মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী। অবহিত করণ সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবস¤পদ ব্যবস্থাপনা) মো. মতিউর রহমান খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, আমার যে উপলব্ধি, আমি যদি একজন সুনাগরিক দাবি করি, আমার যা যা করা উচিত এবং যা যা করা উচিত নয়, এটাই কিন্তু নির্বাচন আচরণ বিধিমালায় পড়ে। এটা হতে পারে, সরকারি কর্মচারী হিসেবে আমার, হতে পারে ভোটার হিসেবে আপনার, হতে পারে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আপনার। আমি এটা করব এবং ওটা করবনা, এটাই আচরণ বিধিমালায় পড়ে। তিনি আরও বলেন, পৃথিবীর সমস্ত জায়গায়, যেখানে সুশাসন নিশ্চিত করা হয়েছে, ডেমোক্রেটিক কালচার প্র্যাকটিস আছে। সেখানে কিন্তু এত পুলিশ অফিসার, পোলিং অফিসার একত্রে দায়িত্ব পালন করতে হয় না। বিশেষ করে সুনামগঞ্জ জেলার অনেকেই বিদেশে থাকেন। তারা বিষয়টা জানেন। আমাদের দেশে নির্বাচন হলে, আমাদেরকে লাঠি নিয়ে দাঁড়াতে হয়, আনসার, বিজিবি, সেনাবাহিনীকে দাঁড়াতে হয়। আসুন যে আকাক্সক্ষা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, বারবার যাতে করে ফ্যাসিবাদ কায়েম না হয়, আগামীতে যাতে একটি সুশাসন প্রতিষ্ঠিত হয়, জনকল্যাণমুখী একটি সরকার প্রতিষ্ঠিত হয়, পুলিশ প্রশাসন যেন জনবান্ধব হয়, আমরা সকলেই যেন একটা কাঠামোতে থেকে আত্মনিয়োগ করতে পারি, সেই লক্ষ্যেই আমরা কাজ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। গণভোট সম্পর্কে যে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। কিন্তু, আমরা যে বিষয়টা চাচ্ছি, যে বিষয়ে আজকে আপনাদেরকে এই সভায় উপস্থিত করা হয়েছে, সেটি হচ্ছে, যেহেতু, আপনারা সমাজের একটা অংশের প্রতিনিধি হিসেবে আছেন, দায়িত্ব পালন করছেন। আমরা চাই, আপনার আয়ত্তে, আপনার নিয়ন্ত্রণাধীনে, যে সকল সম্মানিত ভোটারবৃন্দ আছেন, নাগরিকবৃন্দ আছেন, তাদেরকে আপনারা বিষয়গুলো জানাবেন। তিনি আরও বলেন, কেউ যেন আপনাদেরকে বলতে না পারে যে, আপনি সমাজের একটা ভালো দায়িত্বে ছিলেন, অথচ আপনি আমাদেরকে ‘হ্যাঁ - না’ ভোট স¤পর্কে কিছুই জানান নাই! আপনাকে, আমাকে যেন কেউ বলতে না পারে যে, আমাদের পক্ষ থেকে তাদেরকে অবহিত করিনাই। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া উপরোক্ত কথাগুলো বলার পর সবাইকে উদ্দেশ্য করে বলেন, আপনার এবং আমার সামনে একটি সুযোগ আছে। এই সুযোগটা গ্রহণ করতে হবে। আপনাদেরকে আমরা অবহিত করতে চাই, হ্যাঁ এবং না ভোট বিষয় যে বিষয়গুলো লিফলেট আকারে প্রচার করা হচ্ছে, সেই বিষয়গুলোর উপর যদি বলতে হয়, তাহলে বলবো যে আপনি হ্যাঁ- তেই ভোট দিবেন। যারা পড়াশুনা করছেন না, তাদের জন্য লিফলেটে হ্যাঁ এর জায়গায় একটি টিক চিহ্ন আছে। অর্থাৎ হ্যাঁ এর বদলে টিক চিহ্নের পাশে সিল মারতে হবে। আমরা শুধু এই বিষয়গুলো জানানোর জন্যই অবহিতকরণ সভা করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর