সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছাতকে কৃষকের খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৯:৩০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৯:৩০:১১ পূর্বাহ্ন
ছাতকে কৃষকের খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
ছাতক প্রতিনিধি :: ছাতকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক কৃষকের খড়ের ঘর ও সংরক্ষিত খড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের দশঘর (পশ্চিমপাড়া) গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জাহির (৫৫) ওই গ্রামের মৃত হাজী আব্দুল জলিলের পুত্র। ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, শীতের রাতে গ্রামের মানুষজন সাধারণত আগেভাগেই ঘুমিয়ে পড়েন। এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা কৃষক আব্দুল জাহিরের বসতঘরের পূর্ব পাশে অবস্থিত খড়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। আব্দুল জাহির জানান, তিনি গবাদিপশুর খাদ্যের জন্য অত্যন্ত কষ্ট করে খড় সংগ্রহ করে ঘরে মজুত করেছিলেন। আগুনে খড় ও খড়ের ঘর পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি আরও অভিযোগ করেন, গত দুই থেকে তিন বছর ধরে একটি অজ্ঞাতনামা চক্র প্রতি বছরই তার খড়ের ঘরে আগুন দিয়ে ক্ষতিসাধন করে আসছে। স্থানীয়রা জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ আগুনে পোড়া গন্ধ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান খড়ের ঘরে আগুন জ্বলছে। চিৎকার শুনে গ্রামবাসীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে খড় ও ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে ছাতক থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সারওয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্তে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর