সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের
সুনামগঞ্জ-৩

কয়ছর এম. আহমদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ খারিজ, মনোনয়ন ফিরে পেয়েছেন তালহা আলম

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৯:২৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৯:২৮:৫৭ পূর্বাহ্ন
কয়ছর এম. আহমদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ খারিজ, মনোনয়ন ফিরে পেয়েছেন তালহা আলম
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে অভিযোগের আপিল শুনানীতে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়ায় অভিযোগ খারিজ করে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। দ্বৈত নাগরিকত্বের অভিযোগটি খারিজ হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন তিনি। এর আগে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে বিএনপি প্রার্থীর কয়ছর এম আহমদের মনোনয়ন বাতিলের জন্য বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন নির্বাচন কমিশনে ৮ জানুয়ারি আপিল করেন। একই অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইয়াসীন খান আপিল করেন। অপরদিকে, কয়ছর আহমেদ স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আপিল দায়ের করেন। এদিকে, কয়ছর এম আহমদের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ খারিজ হওয়ায় উচ্ছ্বসিত সুনামগঞ্জ-৩ আসনের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শান্তিগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর বলেন, কয়ছর আহমেদের মনোনয়ন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সকল ষড়যন্ত্র উৎখাত করে সত্যের জয় হয়েছে। এলাকায় ধানের শীষের জোয়ার চারদিকে। ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে কয়ছর আহমেদ বিজয়ী হবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে কয়ছর এম আহমদ বলেন, আমি প্রথম থেকে বলে আসছিলাম আমি দ্বৈত নাগরিক নই। অভিযোগ দায়েরের পর কমিশনের কাছে সকল তথ্য সরবরাহ করেছি। বৃহ¯পতিবার শুনানি শেষে কমিশন অভিযোগ খারিজ করেছেন। প্রতীক বরাদ্দের পর নিজের নির্বাচনী প্রচারণায় শুরু কথা জানান তিনি। এদিকে একই দিন একই আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে আপিল শুনানিতে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়। এর আগে গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আয়কর সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে তালহা আলম দাবি করেছিলেন, আয়কর সংক্রান্ত তথ্যে কোনো ভুল ছিল না এবং তিনি নিয়মিত করদাতা। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শুনানীর সময় আমাদের অফিস থেকে প্রতিনিধি ছিলেন। আমরা লিখিত চিঠি না পেলেও মৌখিকভাবে জানানো হয়েছে আপিলে বিএনপি প্রার্থী কয়ছর এম আহমদের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ খারিজ ও এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন